PostAd

ফটিকছড়িতে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার


 ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০টার দিকে কোরবান আলি হাজী বাড়ি থেকে বিলকিস আক্তার (১৯) নামের ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।


বিলকিস ওই এলাকার প্রবাসী মো. আব্বাসের স্ত্রী। ১ বছর পূর্বে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়।


তিন মাস পূর্বে মারা যায় গৃহবধূর মা। এরপর থেকে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন।


ভূজপুর থানার ওসি মুহাম্মদ মাহাবুবুল হক বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। কারও অভিযোগ না থাকলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন
comment url
PostAd
PostAd
PostAd
PostAd